বাংলাদেশে উন্মোচিত হলো ক্রেটা ফেসলিফট ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মশিউফিকুর রহিম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন নতুন ক্রেটা ফেসলিফট ২০২৬, যা তেজগাঁওয়ে অবস্থিত হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাজারে আত্মপ্রকাশ করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার টেকনোলজি লিমিটেড-এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুতাসসিম দাইয়ান। তিনি ক্রেটা ফেসলিফট ২০২৬-এর গ্রাহক সুবিধাসমূহ তুলে ধরেন।

হুন্দাই ক্রেটা ইতোমধ্যেই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে, যেখানে হাজার হাজার গাড়ি দেশের সড়কে চলমান—যা দেশের স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) শ্রেণিতে এর দৃঢ় উপস্থিতির প্রমাণ। এই সফলতার ধারাবাহিকতায় ক্রেটা ফেসলিফট ২০২৬ এসেছে আরও আধুনিক ও শক্তিশালী ডিজাইন নিয়ে। গাড়িটিতে রয়েছে আকর্ষণীয় ফ্রন্ট গ্রিল, সিগনেচার এলইডি ডে-টাইম রানিং লাইট, নতুন ডিজাইনের রিয়ার লাইট এবং ডায়নামিক সাইড রানিং লাইট—যা গাড়িটিকে দিয়েছে আত্মবিশ্বাসী ও আধুনিক উপস্থিতি। অভ্যন্তরে রয়েছে সম্পূর্ণ সমন্বিত ও ফিউচারিস্টিক ড্যাশবোর্ড, ১০.২৫-ইঞ্চি ডিজিটাল ডিসপ্লে ক্লাস্টার, উন্নত এন্টারটেইনমেন্ট ব্যবস্থা এবং ওয়্যারলেস সংযোগ সুবিধা। পাশাপাশি প্যানোরামিক সানরুফ, প্রিমিয়াম লেদার সিট এবং উন্নত আরামদায়ক ডিজাইন কেবিন অভিজ্ঞতাকে করেছে আরও সমৃদ্ধ। এতে রয়েছে রিয়ার ভিউ মনিটর এবং নিরাপত্তার জন্য রয়েছে ৬টি এয়ারব্যাগ।

৫-আসনবিশিষ্ট এই গাড়িটি ১.৫ লিটার অকটেন চালিত ইঞ্জিন ও কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশন (সিভিটি) দ্বারা চালিত, যা শহর ও মহাসড়ক—উভয় ক্ষেত্রেই জ্বালানি সাশ্রয়ী চলাচল নিশ্চিত করে। গাড়িটি পাঁচটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে—টাইটান গ্রে, ক্রিমি হোয়াইট পার্ল, ড্রাগন রেড, মিডনাইট ব্লু পার্ল এবং মিডনাইট ব্ল্যাক পার্ল—এছাড়াও থাকবে কারখানায় সংযোজিত এলপিজি ভ্যারিয়েন্ট, যা গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী বিকল্প প্রদান করবে।

গ্রাহক সুবিধার দিক থেকে ক্রেটা ফেসলিফট ২০২৬-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪১ লাখ টাকা। এর সঙ্গে রয়েছে ৫ বছরের ওয়ারেন্টি, ২ বছরের বিনামূল্যে সার্ভিস এবং সর্বোচ্চ ৭০% পুনঃক্রয় সুবিধা—যা এটিকে তার শ্রেণির অন্যতম সেরা মূল্যসংযোজিত গাড়ি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গ্রাহকরা অংশীদার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যানবাহন ঋণ সুবিধাও গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে ফেয়ার টেকনোলজি লিমিটেড-এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন জে এম তসলিম কবীর, হেড অফ মার্কেটিং; মোঃ আতাউর রহমান, সিনিয়র ম্যানেজার – সেলস অপারেশনস এবং মোঃ রুবাইয়াত উদ্দিন, ম্যানেজার, প্রোডাক্ট অ্যান্ড সাপ্লাই চেইন।

হুন্দাই ইতোমধ্যেই বাংলাদেশে তাদের পরবর্তী প্রজন্মের হাইব্রিড গাড়ির লাইনআপ সান্তা ফে নিয়ে এসেছে এবং ভবিষ্যতেও সর্বাধুনিক প্রযুক্তি স্থানীয় বাজারে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও তথ্যের জন্য ভিজিট করুন hyundai-bd.com অথবা কল করুন +৮৮ ০৯৬১৩-৫০৫০৮০।

Hyundai facelift
facelift hyundai