গ্রাহক সন্তুষ্টি এবং বিক্রয়োত্তর সেবার উৎকর্ষ নিশ্চিত করার লক্ষ্যে ১ জুন ২০২৬ থেকে শুরু হওয়া ‘ব্যাক-টু-সার্ভিস’ ক্যাম্পেইন ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অব্যাহত রেখেছে হুন্দাই বাংলাদেশ। ফিফা বিশ্বকাপ ২০২৬™-এর অফিসিয়াল পার্টনার হিসেবে হুন্দাই বিশ্বমানের গ্রাহকসেবা নিশ্চিত করতে গ্রাহকদের অনুমোদিত সার্ভিস সেন্টারে ফিরে এসে দক্ষ টেকনিশিয়ান, জেনুইন হুন্দাই পার্টস এবং আধুনিক হুন্দাই জিডিএস (GDS) স্ক্যানার-এর মাধ্যমে সর্বোচ্চ মানের বিক্রয়োত্তর সেবা গ্রহণের আহ্বান জানাচ্ছে।
এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা জেনুইন স্পেয়ার পার্টসে ১০% ছাড়, পেইন্ট ওয়ার্কে ১৫% ছাড়, লেবার চার্জ, ডেন্ট ওয়ার্ক এবং হুইল অ্যালাইনমেন্ট ও ব্যালেন্সিংয়ে ২৫% ছাড়, কার ওয়াশে ৫০% ছাড় এবং হুন্দাই জিডিএস (GDS) স্ক্যানার-এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে গাড়ির ডায়াগনসিস সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও অংশগ্রহণকারী গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।
ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন মি. প্রদীপ কুমার, অ্যাডভাইজর, হুন্দাই সার্ভিস; মো. লুৎফুল করিম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট; মো. আতাউর রহমান, সিনিয়র ম্যানেজার, সেলস অপারেশনস; মো. রুবাইয়াত উদ্দিন, ম্যানেজার, প্রোডাক্ট অ্যান্ড সাপ্লাই চেইন; এবং মো. মেহেদী হাসান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও সার্ভিস সেন্টার ইন-চার্জ, হুন্দাই বাংলাদেশ ও ফেয়ার টেকনোলজি লিমিটেড।
হুন্দাই বাংলাদেশ সকল হুন্দাই গাড়ির মালিককে তাদের নিকটস্থ অনুমোদিত হুন্দাই সার্ভিস সেন্টারে এসে বিশ্বস্ত বিক্রয়োত্তর সেবা গ্রহণ এবং তাদের গাড়ির সর্বোচ্চ কর্মক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানায়।
গ্রাহকরা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত দেশব্যাপী অনুমোদিত হুন্দাই সার্ভিস সেন্টারগুলোতে এই বিশেষ ক্যাম্পেইনের সুবিধা উপভোগ করতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.hyundai-bd.com অথবা কল করুন +৮৮ ০৯৬১৩-৫০৫০৮০।






